ভাইরাল খবর
‘ডিমের জায়গায় ইট মারা হবে’! পলাতক পঞ্চায়েত প্রধানদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে (West Bengal) সরকার পরিবর্তনের পর বহু পঞ্চায়েত (Panchayat) প্রধান দপ্তরে নিয়মিত আসছেন না বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে বিভিন্ন সরকারি (Government) প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় পরিষেবা (Services) থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
মন্ত্রী দাবি করেন, রাজ্যের প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান বর্তমানে নিষ্ক্রিয় বা দায়িত্ব পালনে অনুপস্থিত। ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যেমন আবাস যোজনা (Awas Yojana), সড়ক (Road) নির্মাণ, টেন্ডার (Tender) প্রক্রিয়া, সার্টিফিকেট (Certificate) প্রদান এবং বিভিন্ন প্রকল্পের পেমেন্ট (Payment) আটকে যাচ্ছে। এতে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের উচিত নিয়মিত দপ্তরে এসে দায়িত্ব পালন করা। তাঁর কথায়, “আমি আবেদন করছি, যারা জনগণের ভোটে জিতে এসেছেন, তারা এসে কাজ করুন। কেউ কটাক্ষ করলে ভয় পাওয়ার কারণ নেই। রাজনীতি করতে এসেছেন, তাই দায়িত্বও পালন করতে হবে।”
এদিকে কাজে যোগ না দিলে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, প্রয়োজনে পুলিশ (Police) পাঠিয়ে তাঁদের দপ্তরে আনা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, “সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করাব। ডিমের জায়গায় ইট মারা হবে তখন। ভালোয় ভালোয় চলে আসুন।”
সরকারের দাবি, পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই দ্রুত নিষ্ক্রিয় পঞ্চায়েত প্রধানদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।
