পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, ট্রাম্প প্রশাসনের মানচিত্রে স্পষ্ট বার্তা
Connect with us

দেশের খবর

পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, ট্রাম্প প্রশাসনের মানচিত্রে স্পষ্ট বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত ও আমেরিকার (India–US) মধ্যে বাণিজ্যচুক্তি (Trade Agreement) সংক্রান্ত যৌথ বিবৃতি প্রকাশের পরেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। সমগ্র ভারতীয় ভূখণ্ড (Indian Territory) চিহ্নিত করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে আমেরিকা, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে, পাকিস্তানের অবৈধ দখলে থাকা পাক অধিকৃত কাশ্মীর (PoK – Pakistan Occupied Kashmir)-কেও ভারতের অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement
ads

ভারত বরাবরই স্পষ্ট করে জানিয়ে এসেছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেই অবস্থানে নতুন কিছু না হলেও, আমেরিকার প্রকাশিত মানচিত্র আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্যভাবে, যে আকসাই চিন (Aksai Chin) অঞ্চলকে চিন (China) নিজেদের দাবি করে, সেই এলাকাকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে মানচিত্রে।

বিশ্লেষকদের মতে, এই মানচিত্র প্রকাশের মাধ্যমে ওয়াশিংটন কার্যত ভারতের দাবির সঙ্গে সহমত পোষণ করেছে। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান (Pakistan) চাপের মুখে পড়েছে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারত-আমেরিকা সম্পর্কে টানাপোড়েনের সময় পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় স্পষ্ট, নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক ফের মজবুত হচ্ছে, যা ইসলামাবাদের জন্য স্বস্তির নয়।

Continue Reading
Advertisement