ভোটের আগে টলিপাড়ায় জল্পনা! প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদারের সাক্ষাৎ
Connect with us

বিনোদন

ভোটের আগে টলিপাড়ায় জল্পনা! প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদারের সাক্ষাৎ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-এর বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। যার কারণে, ভোটের আগে টলিপাড়ায় বেশ জল্পনা। তবে সূত্রের খবর অনুযায়ী, এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক (Courtesy)।

সুকান্ত প্রসেনজিতকে (Prosenjit) একটি রামলালার মূর্তি (Ramlala Murti) উপহার দেন এবং সিনেমা, অভিনয় ও শিল্পসংক্রান্ত আলোচনা করেন। হালকা মেজাজে রাজ্য ও দেশের পরিস্থিতি নিয়ে কথাও ওঠে, কিন্তু রাজনৈতিক কোনো সমীকরণ নয়।

সুকান্ত বলেন, “পদ্মশ্রী (Padma Shri) পাওয়ায় প্রসেনজিতকে সংবর্ধনা জানাতে এসেছি। সিনেমা জগত নিয়ে রাজনীতি না করা ভালো। তাঁর নতুন ছবি ব্যবসায় দারুণ করছে, উত্তরোত্তর তার সাফল্য হোক।”

Advertisement
ads ads

এর আগে টলিউডে রঞ্জিত মল্লিকের বাড়িতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংবর্ধনা দেখা গিয়েছিল। প্রসেনজিতের বাড়িতে সুকান্তের যাওয়া নিয়েও ভোটের আগে জল্পনা শুরু হয়েছে।

Continue Reading
Advertisement ads