ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত কলকাতা পুলিশের এএসআই
Connect with us

দুর্ঘটনা

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত কলকাতা পুলিশের এএসআই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শীতের ঘন কুয়াশা (Fog)–ঢাকা রাতে ডিউটি শেষে বাইকে বাড়ি ফিরছিলেন কলকাতা পুলিশের এএসআই শাহাবুদ্দিন বিশ্বাস (৪৫)। ভাঙড়ের বৈরামপুর (Bairampur) এলাকায় পৌঁছতেই পিছন দিক থেকে ছুটে আসা একটি ট্রাক (Truck) আচমকা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সরাসরি ধাক্কা দেয় তাঁর বাইকে। প্রচণ্ড ধাক্কায় তিনি ছিটকে পড়েন, আর সেই মুহূর্তেই ট্রাকের চাকা (Wheel) উঠে যায় তাঁর কোমরের উপর।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তিনি প্রায় নিথর হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে নলমুড়ি হাসপাতাল (Nalmuri Hospital)-এ নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। মৃত ঘোষণা করা হয় এএসআইকে।

কর্মসূত্রে তিনি ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে পোস্টেড ছিলেন। থাকতেন কলকাতার বডিগার্ড লাইন (Bodyguard Line) কোয়ার্টারে। তাঁর বাড়ি মালদায়, সেখানে নেমেছে গভীর শোকের ছায়া।

খবর পেয়ে ডিসি সৈকত ঘোষ-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ট্রাকটি আটক হলেও চালক পলাতক। ট্রাকের নম্বর ধরে আশপাশের প্রতিটি এলাকা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি—খুব দ্রুত ধরা সম্ভব হবে ঘাতক চালককে।

Advertisement
ads