বিশ্বকাপ ফাইনালের দিনে ভারতীয় ক্রিকেটে শোক: সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের
Connect with us

খেলার খবর

বিশ্বকাপ ফাইনালের দিনে ভারতীয় ক্রিকেটে শোক: সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রবিবার, ২ নভেম্বর – ভারতীয় ক্রিকেটের জন্য আজ বিশেষ দিন। কারণ, আজই নবি মুম্বইয়ে (Navi Mumbai) হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল তাদের প্রথম ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women’s World Cup Final) খেতাবের জন্য ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে লড়বে।

কিন্তু এই আনন্দের দিনেই ভারতীয় ক্রিকেট জগতে এসেছে বড় দুঃসংবাদ। আজ জানা গেছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার রাজেশ বণিক (Rajesh Banik) একটি সড়ক দুর্ঘটনায় (road accident) প্রাণ হারিয়েছেন। তিনি ত্রিপুরার (Tripura) ক্রিকেটার ছিলেন এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ (Under-19) দলেও খেলে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

রাজেশ বণিকের বয়স ছিল ৪০ বছর। তাঁর মৃত্যু ঘটেছে পশ্চিম ত্রিপুরার আনন্দনগর (Anandanagar, West Tripura) এলাকায়। এই সংবাদে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে। রাজেশ ইরফান পাঠান (Irfan Pathan), অম্বাতি রায়ডু (Ambati Rayudu)দের সঙ্গে মাঠে ছিলেন।

ত্রিপুরা ক্রিকেট সংস্থার (Tripura Cricket Association) সচিব সুব্রত দে (Subrata De) জানিয়েছেন, “এটা খুবই দুঃখজনক যে আমরা একজন প্রতিভাবান ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৬ (Under-16) দলের নির্বাচককে হারালাম। তিনি আমাদের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন, এবং কম মানুষই জানতেন যে তিনি নতুন প্রতিভা সহজেই চিনতে পারতেন।”

Advertisement
ads

রাজেশ গুরুতর আহত হওয়ার পর তাঁকে আগরতলার (Agartala) জিবিপি হাসপাতাল (GBI Hospital) ভর্তি করা হয়েছিল, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাজেশ ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলেছেন।

ক্রিকেটে তাঁর অবদান উল্লেখযোগ্য:

  • ৪২টি প্রথম শ্রেণির (First-class) ম্যাচে ১৪৬৯ রান এবং ২টি উইকেট (wickets)।

  • লিস্ট-এ (List-A) ২৪টি ম্যাচে ৩৭৮ রান এবং ৮টি উইকেট।

  • ১৮টি টি-২০ (T20) ম্যাচে ২০৩ রান।

  • শেষ রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে, ওড়িশার (Odisha) বিরুদ্ধে।

ত্রিপুরা ক্রিকেট সংস্থা শোক প্রকাশ করেছে এবং সকল ক্রিকেটপ্রেমীদের রাজেশ বণিকের (Rajesh Banik) পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানাচ্ছে।

Advertisement
ads