অফবিট
ব্যাঙ্কের অফিসে ম্যানেজারকে চুমু দিয়ে রিল বানালেন তরুণী, ভিডিও ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার (Haryana) পঞ্চকুলার (Panchkula) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Public Sector Bank) শাখায় ঘটে গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) ভাইরাল হওয়া এক অদ্ভুত ঘটনা। শাখার ম্যানেজার (Manager) তাঁর অফিসে বসে কাজ (Work) করছিলেন, তখনই এক তরুণী (Young Woman) হিন্দি গানের (Hindi Song) সঙ্গে নাচতে নাচতে রিল (Reel) বানাচ্ছিলেন।
ভিডিওটিতে দেখা গেছে, তরুণী ম্যানেজারের কাঁধে হাত রেখে গানের ছন্দে ঠোঁট মিলাচ্ছেন (Kiss) এবং ম্যানেজারের ঘরে কাগজপত্র (Documents) ছড়ানো অবস্থায় তিনি মন দিয়ে কাজ করছেন। পরে তরুণী ম্যানেজারের গলা জড়িয়ে ধরে গান চালিয়ে যাচ্ছেন। এমনকি ম্যানেজারের গালে চুম্বনও (Kiss) দিতে দেখা যায়।
Work or Reel? SBI Office Video Sparks Outrage!
A reel from a @TheOfficialSBI branch is going viral. A manager is working seriously while a woman dances around him to “Sara Sara Din Tum Kaam Karoge To Pyar Kab Karoge.”
Being a banker, I’m honestly shocked!
This is not… pic.twitter.com/XRzEbsMmbp— Nitin Tyagi (@iNitinTyagi) November 8, 2025
ভিডিওটি এক্স হ্যান্ডলের (X Handle) ‘নীতিনত্যাগী’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তবে, ওই তরুণীর পরিচয় (Identity) বা ব্যাঙ্কের সঙ্গে তাঁর সম্পর্ক স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা (Netizens) বিতর্ক (Controversy) তুলেছেন। একজন লিখেছেন, “পেশাদারিত্বের (Professionalism) নামে উপহাস।” অন্য একজন মন্তব্য করেছেন, “কর্মক্ষেত্রের শৃঙ্খলা (Workplace Discipline) এবং ভাবমূর্তি (Reputation) উভয়ই গুরুত্বপূর্ণ। এটি লজ্জাজনক (Embarrassing) ঘটনা।”
এই ঘটনায় ব্যাঙ্কের কর্মক্ষেত্রে (Workplace) ভিডিও তৈরির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নেটাগরিকেরা ম্যানেজারের পেশাদারিত্ব নিয়েও সমালোচনা (Criticism) করেছেন।
