ভাইরাল খবর
বিয়েবাড়িতে ‘ধুরন্ধর’ গানে বন্দুক হাতে নাচ! বিতর্কে কংগ্রেস নেতার ভিডিও ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ কর্নাটকের (Karnataka) কালাবুর্গিতে (Kalaburagi) এক পারিবারিক বিয়ের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা মতিন পটেল (Congress Leader Mateen Patel) ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির গানের তালে হাতে বন্দুক (gun) নিয়ে নাচছেন এবং পোজ দিচ্ছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে পুলিশি তদন্ত (police investigation)।
মতিন পটেল আফজলপুরের (Afzalpur) কংগ্রেস নেতা এবং স্থানীয় বিধায়ক এম ওয়াই পটেলের ঘনিষ্ঠ। বিরোধীদের প্রশ্ন, জনসমক্ষে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য। নেটিজেনদের একাংশ জানতে চেয়েছেন, ভিডিওতে দেখা অস্ত্রটি আসল আগ্নেয়াস্ত্র (firearm) নাকি খেলনা (toy gun), আর যদি আসল হয় তবে লাইসেন্স (license) ছিল কি না।
A display of “gun culture” by a #Congress leader in #Kalaburagi district has now become a major topic of debate.
A Congress leader named Mateen Patel, said to be a close associate of #Afzalpur Assembly constituency MLA #MYPatil, is at the center of the controversy after videos… pic.twitter.com/hFASTKkwuH
— Hate Detector 🔍 (@HateDetectors) February 10, 2026
অভিযোগ উড়িয়ে পটেলের দাবি, এটি পারিবারিক স্কিট (family skit) ছিল এবং বন্দুকটি নকল। সন্তানদের অনুরোধে খেলনা বন্দুক নিয়ে মঞ্চে ওঠেন তিনি। কালাবুর্গির পুলিশ সুপার শরণাপ্পা এসডি জানিয়েছেন, ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। বস্তুটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র না খেলনা, তা যাচাই করা হবে। এখনও পর্যন্ত কোনও আইনি ধারা প্রয়োগের কথা জানানো হয়নি।
ঘটনাটি কর্নাটকের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
