ভাইজ্যাগ থেকে ফেরার পথে ভয়ানক অ্যাক্সিডেন্ট! জয়জিৎ মুখোপাধ্যায়ের গাড়ির সঙ্গে লড়ির ধাক্কা
Connect with us

দুর্ঘটনা

ভাইজ্যাগ থেকে ফেরার পথে ভয়ানক অ্যাক্সিডেন্ট! জয়জিৎ মুখোপাধ্যায়ের গাড়ির সঙ্গে লড়ির ধাক্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরেই কলকাতার বাইরে ছিলেন টলিউড (Tollywood) অভিনেতা জয়জিত মুখোপাধ্যায় (Joyjit Mukherjee)। প্রথমে পুরীর (Puri) জগন্নাথ মন্দির এবং তারপর ভাইজ্যাগ (Vizag) থেকে একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সঙ্গে ছিলেন তাঁর মা (Mother), বাবা (Father) ও ছেলে (Son)। তবে ভাইজ্যাগ থেকে ফেরার পথে ঘটে এক বড়সড় দুর্ঘটনা (Accident)!

জানা গেছে, হাইওয়ে (Highway) ধরে ফিরছিলেন তাঁরা। সেই সময় পাশের একটি লড়ি (Truck) আচমকা তাঁদের গাড়ির উপর চেপে বসে। দুই গাড়ির স্পিড (Speed) ছিল বেশ ভালো। ফলে বিপদ বাড়ার আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যবশত বড় কোনও ক্ষতি হয়নি। সামান্য চোট পেয়েছেন তাঁরা, তবে এখন সকলে সুস্থ আছেন।

শনিবার জয়জিত নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনার কথা ভাগ করে নেন। যদিও পরে সেই পোস্টটি ডিলিট (Delete) করে দেন। পরে আরেকটি পোস্টে লেখেন —
“যা বুঝলাম, আমার নামের আগে late লাগতে late আছে!”
তিনি আরও জানান,
“অ্যাক্সিডেন্টের পোস্টটা ডিলিট করেছিলাম, কারণ প্রচুর ফোন আসছিল প্রিয়জনদের কাছ থেকে। তখন অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। সবাইকে অন্তর থেকে ধন্যবাদ (Thank You from the Heart)।”

Advertisement
ads

এদিকে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না জয়জিতের স্ত্রী শ্রেয়া (Shreya)। বহুদিন ধরেই তাঁদের বৈবাহিক সম্পর্ক (Marital Relationship) নিয়ে গুঞ্জন চলছে টলিউডের অন্দরে। আজকাল বেশিরভাগ ট্রিপেই জয়জিতের সঙ্গে দেখা যায় তাঁর মা-বাবা ও ছেলেকে, স্ত্রীকে নয়।

যদিও বিচ্ছেদের (Divorce) গুঞ্জন একাধিকবার নাকচ করে দিয়েছেন জয়জিত ও শ্রেয়া দুজনেই। আগে একবার এমনই এক ট্রিপে শ্রেয়ার অনুপস্থিতিতে রটেছিল ডিভোর্সের খবর, তখন জয়জিত জানিয়েছিলেন —
“আগেও নানান ভুল খবর ছড়িয়েছে আমাকে নিয়ে, এবারও তাই হচ্ছে। শ্রেয়ার না থাকার কারণ অফিসের কাজ (Office Work)।”