হিমাচলে প্রকৃতির রুদ্র রূপ! মৃতের সংখ্যা ছাড়াল ৬০, ক্ষতি ৪০০ কোটি টাকারও বেশি
Connect with us

দুর্ঘটনা

হিমাচলে প্রকৃতির রুদ্র রূপ! মৃতের সংখ্যা ছাড়াল ৬০, ক্ষতি ৪০০ কোটি টাকারও বেশি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জুড়ে টানা ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ পরিস্থিতি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩-এ। নিখোঁজ অন্তত ৪০ জন। প্রবল বৃষ্টিতে নদ-নদীগুলি ফুলেফেঁপে উঠেছে, জাতীয় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি ধস, গৃহভাঙন, পশু ও সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি ঘটেছে। আবহাওয়া দপ্তরের (IMD) সতর্কতা, আগামী তিন দিনও জারি থাকবে অতি ভারী বৃষ্টিপাত।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মাণ্ডি (Mandi)। বিপাশা (Beas) নদীর জল উপচে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একইভাবে ক্ষতিগ্রস্ত শিমলা (Shimla) ও কুল্লু (Kullu)। কুল্লুতে তো জাতীয় সড়কের উপর দিয়েই বইছে নদীর জল। রাজ্যের ২৪৬টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ হয়ে গিয়েছে ৭৮৪টি জল সরবরাহ প্রকল্প।

আরও পড়ুনঃ নিজের পছন্দের প্রার্থী না মেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা! অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) জানান, “বন্যা ও মেঘভাঙা বৃষ্টির কারণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, ১৫০-র বেশি বাড়ি ধসে পড়েছে। প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই হয়েছে, বাস্তবে ক্ষতির পরিমাণ আরও বেশি।”

Advertisement
ads

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ সচিব ডিসি রানা (D.C. Rana) জানান, প্রাথমিক লক্ষ্য নিখোঁজ ও আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা। ১৬৪টি গবাদি পশু ভেসে গেছে। এখনও পর্যন্ত প্রায় ৪০০ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। রাজ্যজুড়ে চালু হয়েছে একাধিক ত্রাণ শিবির, চলছে পরিশ্রুত পানীয় জল ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ।

Continue Reading
Advertisement