ভাটিন্ডায় গাড়ি থেকে উদ্ধার 'কমল কউর ভাবি'-র পচাগলা দেহ, রহস্যে ঘেরা মৃত্যু
Connect with us

ভাইরাল খবর

ভাটিন্ডায় গাড়ি থেকে উদ্ধার ‘কমল কউর ভাবি’-র পচাগলা দেহ, রহস্যে ঘেরা মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে (Punjab) চাঞ্চল্য! রহস্যজনকভাবে মৃত্যু হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের (Kamal Kaur)। বুধবার রাতে ভাটিন্ডা-চণ্ডীগড় রাজ্য সড়কের কাছে এক বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। দুর্গন্ধ ছড়াতেই স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ এসে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে মৃতদেহ। এই ঘটনায় তীব্র রহস্য দানা বেঁধেছে।

পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া জগতে ‘কমল কউর ভাবি’ (Kamal Kaur Bhabhi) নামে পরিচিত ছিলেন ওই ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে (Instagram) তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩.৩৮ লক্ষ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ১৩০০-র বেশি পোস্ট ছিল তাঁর। ফলে নেট দুনিয়ায় কমল যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এমন একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু ঘিরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুনঃ মেঘানিনগরে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান, মুখ্যমন্ত্রীর প্রার্থনা সকল যাত্রীর জন্য

পুলিশ জানিয়েছে, গত ৯ জুন লুধিয়ানার (Ludhiana) বাড়ি থেকে বেরিয়েছিলেন কমল কউর। উদ্দেশ্য ছিল ভাটিন্ডায় (Bathinda) একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। তবে সেইদিন বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। অবশেষে বুধবার বিশ্ববিদ্যালয় চত্বরের নির্জন জায়গায় রাখা একটি গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গাড়ির ভিতর থেকে কমলের পচাগলা দেহ উদ্ধার হয়।

Advertisement
ads

তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কমলের দেহে কোনও ধরনের আঘাতের চিহ্ন মেলেনি। ফলে এটি খুন, দুর্ঘটনা না কি স্বাভাবিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্য ঘনীভূত হয়েছে, কারণ কমলের নিখোঁজ হওয়ার এতোদিন পর তাঁর দেহ এভাবে উদ্ধার হয়েছে। পুলিশ ইতিমধ্যেই পরিবার ও কমলের পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পাঞ্জাব পুলিশ (Punjab Police) জানিয়েছে, দ্রুত পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা চলছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে বলে মনে করছে তদন্তকারী দল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন বহু নেটিজেন ও কমলের ফলোয়াররা।

Continue Reading
Advertisement