দুর্ঘটনা
মেঘানিনগরে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান, মুখ্যমন্ত্রীর প্রার্থনা সকল যাত্রীর জন্য
ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের (Ahmedabad) আকাশে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রীবাহী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner) বিমানটি ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স (X) হ্যান্ডেলে এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। যদিও এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে তাঁদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”
Stunned and profoundly shocked to know of the most tragic Air India plane crash at Ahmedabad today. It is a most sad news for all of us, even while we anxiously wait for survivors details and pray for survival of all.
The crash during take- off of the London- bound plane has…
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2025
দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ওড়ার পরপরই বিমানটির দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, বিমানটি রানওয়ের শেষ প্রান্তে পৌঁছনোর সময় পিছনের অংশটিতে আগুন ধরে যায়ট। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
বিমানবন্দরের সূত্র অনুযায়ী, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল এবং উদ্ধারকারী দল। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
দুর্ঘটনায় আশপাশের এলাকা, বিশেষ করে মেঘানিনগর (Meghaninagar) অঞ্চলের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার ধাক্কায় বিমানের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে এলাকায়। নিরাপত্তার কারণে বিমানবন্দরের সমস্ত গেট ও প্রবেশপথ আপাতত বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিমানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিমানবন্দরের চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
