ডিএমকে সাংসদের এক বাক্যেই সভা মুগ্ধ, রাষ্ট্রভাষা বিতর্কে দিলেন অনন্য জবাব
Connect with us

অপারেশন সিঁদুর

ডিএমকে সাংসদের এক বাক্যেই সভা মুগ্ধ, রাষ্ট্রভাষা বিতর্কে দিলেন অনন্য জবাব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের ভাষা-আন্দোলনের আবহে স্পেনের (Spain) মঞ্চে উঠে এল ভারতের ‘রাষ্ট্রভাষা’ (Official Language of India) প্রশ্ন। আর সেই উত্তপ্ত প্রশ্নে ব্যতিক্রমী সংহতির বার্তা দিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি (Kanimozhi)। বিদেশে ভারতের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়ে তিনি এমন এক জবাব দিলেন, যা সভাগৃহে উপস্থিত ভারতীয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। মুগ্ধতার স্তব্ধতা ভেঙে মুহূর্তেই ছড়িয়ে পড়ে হাততালির উচ্ছ্বাস।

ঘটনাটি ঘটে স্পেনে এক আলোচনাসভায়, যেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কানিমোঝির উদ্দেশে ছুড়ে দেওয়া হয় প্রশ্ন, “ভারতের রাষ্ট্রভাষা কী?” (What is the national language of India?)। এই বিতর্কিত প্রশ্নের উত্তরে দক্ষিণী সাংসদ বলেন, “আপনি জানতে চাইছেন ভারতের রাষ্ট্রভাষা কী। তবে আমি মনে করি, আমাদের আসল পরিচয় হল ‘Unity in Diversity’—বৈচিত্রের মধ্যে ঐক্য। এটাই ভারতের শক্তি, এবং আজকের বিশ্বে এটাই সবচেয়ে জরুরি বার্তা।”

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা, সতর্কতা জারি স্বাস্থ্যভবনে

তাঁর সংক্ষিপ্ত অথচ গভীর বক্তব্যে আবেগে ভেসে যায় গোটা সভাঘর। কানিমোঝির কথায় ধরা পড়ে দক্ষিণ ভারতের বহু ভাষার দাবির প্রতি সম্মান, আবার একই সঙ্গে উঠে আসে একটি দেশ হিসেবে ভারতের ঐক্যবদ্ধ রূপ।

Advertisement
ads

এই বার্তা এমন এক সময়ে সামনে এল, যখন হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল তামিলনাড়ু (Tamil Nadu)। কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে তীব্র হিন্দি বিরোধী আন্দোলন শুরু হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M.K. Stalin) অভিযোগ করেছেন, কেন্দ্র দক্ষিণের রাজ্যগুলির উপর ভাষা সংক্রান্ত একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে। একই সঙ্গে কর্নাটক-সহ অন্যান্য দক্ষিণী রাজ্যগুলিতেও হিন্দি ভাষাভাষীদের উপর হেনস্থার অভিযোগ উঠে আসছে।

এই প্রেক্ষাপটে কানিমোঝির স্পষ্ট, মাটির কাছাকাছি দাঁড়ানো বক্তব্য দেশের অভ্যন্তরীণ মতভেদ পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিচয় হয়ে দাঁড়াল। ভাষার বৈচিত্রের মাঝেও একতার যে বার্তা তিনি দিলেন, তা নিঃসন্দেহে বর্তমান ভাষা-রাজনীতির মোক্ষম পাল্টা।

Continue Reading
Advertisement