‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় কেন্দ্র! কেন পিছিয়ে আসছে মোদি সরকার?
Connect with us

অপারেশন সিঁদুর

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় কেন্দ্র! কেন পিছিয়ে আসছে মোদি সরকার?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সফল ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠলেও, সংসদে এই ইস্যুতে বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে অনাগ্রহী কেন্দ্র সরকার। সরকারি সূত্রে খবর, নির্ধারিত সূচি অনুযায়ী বর্ষাকালীন অধিবেশন শুরু হবে আগামী জুলাই মাসেই। তার আগে সংসদে বিশেষ অধিবেশন ডাকার কোনও পরিকল্পনা আপাতত নেই বলেই ইঙ্গিত মিলেছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় শহিদ হন ২৬ জন। তার বদলা নিতেই ৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসঘাঁটিতে আঘাত হানে ভারতীয় বাহিনী। এই ঘটনার পর থেকেই বিরোধীরা দাবি তোলে, অপারেশনের বিস্তারিত তথ্য জানাতে সংসদে ডাকা হোক বিশেষ অধিবেশন। তবে কেন্দ্রীয় সরকার এখনও সেই দাবিকে গুরুত্ব না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে চলেছে।

আরও পড়ুনঃ তৃণমূল কর্মীর বাড়িতে ‘জঙ্গিদের অস্ত্র’? স্টেন গান-সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, তদন্তে চাঞ্চল্য

এর মধ্যেই বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে দেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan)। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সিঙ্গাপুরে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের হামলায় ভারতের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত কৌশল বদলে আক্রমণ আরও শক্তিশালী করা হয়।

Advertisement
ads

তাঁর (General Chauhan) কথায়,
“আমরা বুঝতে পেরেছিলাম কোথায় ভুল হচ্ছে। তা শুধরে আবার দু’দিনের মাথায় একই কৌশল প্রয়োগ করে শত্রুপক্ষের ঘাঁটিগুলো ধ্বংস করি। সব বিমানই সঠিক টার্গেটে আঘাত হানে।”

এই মন্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) প্রশ্ন তোলেন,
“সরকার কি দেশবাসীকে বিভ্রান্ত করছে? যুদ্ধ পরিস্থিতির কুয়াশা এখন পরিষ্কার হচ্ছে।”
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর। সংসদে তার বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন।

কিন্তু এত কিছুর পরেও মোদি সরকার (Modi Government) বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় বলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া না আসায়, রাজনৈতিক মহলে চলছে চাপা গুঞ্জন। তবে বর্ষাকালীন অধিবেশনে এই বিতর্ক যে ফের উসকে উঠবে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement