পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা, সতর্কতা জারি স্বাস্থ্যভবনে
Connect with us

করোনাভাইরাস

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা, সতর্কতা জারি স্বাস্থ্যভবনে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: চলতি বছর পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে করোনায় (Covid-19) প্রথম মৃত্যু জানানো হল। সাত দিন ধরে আলিপুরের (Alipur) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি এক মহিলা। সোমবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ দিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি।

ডেথ সার্টিফিকেটে মহিলার মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের পাশাপাশি কোমর্বিডিটি (Comorbidity) উল্লেখ করা হয়েছে। জানা গেছে, তাঁর হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল এবং সম্প্রতি সেপটিক শকে আক্রান্ত হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশে পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, দেশে মোট করোনা মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ।

আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় কেন্দ্র! কেন পিছিয়ে আসছে মোদি সরকার?

Advertisement
ads

পশ্চিমবঙ্গের বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশব্যাপী মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,০২৬। আক্রান্তদের মধ্যে সাধারণত মাথাব্যথা, জ্বর, শ্বাসকষ্ট এবং পেটব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে।

কলকাতায় (Kolkata) মোট ২১ জন করোনা আক্রান্ত রয়েছেন, বাকি রোগীরা রাজ্যের অন্যান্য জেলায়। শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, কারওই অবস্থা গুরুতর নয়। সতর্কতামূলক কারণে আইসোলেশনে রাখা হয়েছে সকলকে।

মুম্বই (Mumbai), চেন্নাই (Chennai), আমেদাবাদ (Ahmedabad), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu) এবং দিল্লি (Delhi) সহ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষ করে কোভিডের (Covid) দু’টি সাব-ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7 এর উপস্থিতি বেড়েছে। এই দুই ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) প্রজাতির। দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষায় এই নতুন সাব-ভ্যারিয়েন্টগুলি শনাক্ত হয়েছে।

সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সতর্কতা ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

Advertisement
ads