জো বাইডেনের অসুস্থতা প্রকাশ্যে, বিশ্বনেতাদের শুভেচ্ছাবার্তা
Connect with us

সোশ্যাল মিডিয়া

জো বাইডেনের অসুস্থতা প্রকাশ্যে, বিশ্বনেতাদের শুভেচ্ছাবার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) প্রস্টেট ক্যানসারে আক্রান্ত—এই খবরে তীব্র আলোড়ন উঠেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তাঁর সুস্থতা কামনায় বার্তা দিয়েছেন।

সম্প্রতি দীর্ঘদিন ধরে প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন বাইডেন। গত শুক্রবার চিকিৎসকের পরামর্শে বিভিন্ন শারীরিক পরীক্ষায় জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, এটি এমন একটি রকমের ক্যানসার যা খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, ফলে চিকিৎসার দিক থেকেও সময় নষ্ট করা চলবে না।

প্রাক্তন রাষ্ট্রপতির এই স্বাস্থ্য সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই মার্কিন রাজনীতির পাশাপাশি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাইডেন। ভারতীয় প্রধানমন্ত্রী মোদী (Modi) এক টুইটবার্তায় লেখেন, “জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। বাইডেন পরিবারের এই কঠিন সময় অতিক্রমের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।”

একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আমি বাইডেনের অসুস্থতার খবর শুনে খুবই বিচলিত। বাইডেন ও তাঁর পরিবারকে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা জানাই। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাইডেন। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল। অনেকের মতে, প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়লে হয়তো রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। এমনকি, বাইডেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বারাক ওবামা (Barack Obama) তাঁকে নির্বাচনী দৌড় থেকে সরে আসার পরামর্শ দেন এবং শেষপর্যন্ত বাইডেন সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

এখন প্রশ্ন উঠেছে, নির্বাচনে অংশ নিতে গিয়ে কি নিজের শারীরিক অবস্থা গোপন করেছিলেন বাইডেন? আপাতত আমেরিকাসহ গোটা বিশ্ব তাঁর দ্রুত সুস্থতা কামনায় আশাবাদী।

Advertisement
ads
Continue Reading
Advertisement