‘দেশের নিরাপত্তার বিষয়ে রাজনীতি নয়,’ মমতার স্পষ্ট বার্তা অপারেশন সিঁদুর পর
Connect with us

হামলা

‘দেশের নিরাপত্তার বিষয়ে রাজনীতি নয়,’ মমতার স্পষ্ট বার্তা অপারেশন সিঁদুর পর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে (POK) ভারতীয় সশস্ত্র বাহিনীর সফল ‘অপারেশন সিঁদুর’-এর পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় চার শব্দের এক সংক্ষিপ্ত বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন— “জয় হিন্দ, জয় ইন্ডিয়া” (Jai Hind, Jai India)

এই বক্তব্য শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং তাঁর আগের অবস্থানেরই ধারাবাহিকতা। এর আগে পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার প্রশ্নে দল সবসময় কেন্দ্রের পাশে থাকবে। মুখ্যমন্ত্রী সেই সময় স্পষ্টভাবে বলেছিলেন, “এই ইস্যুতে আমরা কখনও রাজনীতি করব না, জাতীয় নিরাপত্তা আমাদের কাছে শীর্ষ অগ্রাধিকার।”

আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় বাহিনীর ঐক্যবদ্ধ শক্তি, কেঁপে উঠল পাক মাটি

পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পরে দিল্লিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলেন দলীয় নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। তিনি সেখানে কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে বলেছিলেন, দেশের স্বার্থে তৃণমূল পাশে থাকবে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের নেতৃত্ব ও মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল, পহেলগাঁও হামলার মতো স্পর্শকাতর বিষয়ে যেন কেউ আবেগপ্রবণ মন্তব্য না করেন। তিনি বলেছিলেন, “এই মুহূর্তে যা চলছে, তা অত্যন্ত সংবেদনশীল। তাই জনসমক্ষে অতি প্রতিক্রিয়াশীল মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।”

তবে মুখ্যমন্ত্রী তাঁর উদ্বেগও গোপন করেননি। হামলার ঠিক পরপরই তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, “আমি বুঝতে পারছি না, কীভাবে এত সময় ধরে নিরীহ মানুষদের বেছে বেছে মারা হল! সীমান্ত এলাকা তো এমনিতেই স্পর্শকাতর, সেখানে কীভাবে এত বড় সুরক্ষা ত্রুটি ঘটল?”

অবশ্য সবশেষে, মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ছিল, “দেশের নিরাপত্তা ইস্যুতে আমরা কখনও বিভাজনের রাজনীতি করব না (Divide and Rule)। কেন্দ্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে থাকব।”
‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর তাঁর ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’ বার্তা সেই বার্তাই আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরল।

Advertisement
ads
Continue Reading
Advertisement