জঙ্গিদের গুলিতে যাঁদের সিঁথি রক্তাক্ত হয়েছিল, তাঁদের নামেই ভারত চালাল ‘অপারেশন সিঁদুর
Connect with us

হামলা

জঙ্গিদের গুলিতে যাঁদের সিঁথি রক্তাক্ত হয়েছিল, তাঁদের নামেই ভারত চালাল ‘অপারেশন সিঁদুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হানার পর এবার প্রত্যাঘাত নিল ভারত। মঙ্গলবার (Tuesday) মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) অন্তত ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় সেনা, যার কোডনেম—‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সেনার তরফে অভিযানের পর একটি ছবি প্রকাশ করে নামটি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়। সূত্র বলছে, এই নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং। আর এই ‘সিঁদুর’ নামের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক প্রতিশোধের কাহিনি।

২২ এপ্রিল, দুপুরবেলায় পর্যটকদের ভিড়ে সরগরম ছিল পহেলগাঁওয়ের ‘মিনি সুইজারল্যান্ড’। ঠিক সেই সময়েই ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। মাত্র কয়েক মিনিটে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। তাদের মধ্যে অনেকে ছিলেন সদ্যবিবাহিত দম্পতি, কেউ কেউ হানিমুনে বেরিয়েছিলেন। হামলার পর উঠে আসে একটি নৃশংস তথ্য—জঙ্গিরা ধর্ম দেখে বেছে বেছে গুলি চালায়। কারও হাতে বাঁধা ছিল লাল পবিত্র সুতো, কারও স্ত্রীর কপালে সিঁদুর—এইসব দেখে টার্গেট করে হত্যা করা হয় তাদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, সবুজ উপত্যকার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক, পাশে ভেঙে পড়েছেন এক তরুণী। পরে জানা যায়, সদ্য বিবাহিত ওই দম্পতি হানিমুনে গিয়েছিলেন। সেই নারকীয় ঘটনারই প্রতিশোধ স্বরূপ ভারত চালায় অপারেশন সিঁদুর—যার নাম যেন হয়ে দাঁড়ায় নিহত স্ত্রীদের মাথার ফাঁকা সিঁথির প্রতি এক শ্রদ্ধার্ঘ্য।

আরও পড়ুনঃ ‘দেশের নিরাপত্তার বিষয়ে রাজনীতি নয়,’ মমতার স্পষ্ট বার্তা অপারেশন সিঁদুর পর

Advertisement
ads

সেনা সূত্রে (Army Sources) খবর, অভিযানে মূলত নিশানা করা হয়েছিল সেই জঙ্গিঘাঁটিগুলিকে, যেখান থেকে দীর্ঘদিন ধরে ভারতে হামলা চালানোর পরিকল্পনা হচ্ছিল। ব্যবহার করা হয় অত্যাধুনিক অস্ত্র এবং ‘লোইটারিং আমিউনিশন’ (Loitering Ammunition), যা নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানে। বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর এবং মুরিদকেতে লস্কর-ই-তইবার (LeT) ঘাঁটিও ছিল নিশানায়।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অভিযানে প্রায় ৮০ জন জঙ্গি নিহত হয়েছে। ঘটনার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ভারতের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তবে ভারত জানিয়েছে, কোনও নিরীহ নাগরিক বা পাক সেনা ঘাঁটিতে হামলা হয়নি। লক্ষ্য ছিল শুধুই জঙ্গিদের আস্তানা।

সেনার এক মুখপাত্র জানান, “২৬ জন শহিদের স্ত্রীর সিঁথি ফাঁকা করে দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর হল সেই লাল দাগের বদলার অভিযান।”

Advertisement
ads
Continue Reading
Advertisement