বৃষ্টি শেষে রাজ্যে গরমের কামব্যাক! তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি পর্যন্ত
Connect with us

আবহাওয়া

বৃষ্টি শেষে রাজ্যে গরমের কামব্যাক! তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি পর্যন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকলেও আশানুরূপ ঝড়বৃষ্টি দেখা যায়নি। ফলে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাহিল হয়ে পড়েছেন রাজ্যবাসী। তবে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের প্রায় সব জেলাতেই মঙ্গলবার (May 6) ঝড়বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে ফের একবার তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বুধবার (May 7) শহরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে। এরপর বৃহস্পতিবার (May 8) থেকে রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে, আর সেই সঙ্গে গরম ও অস্বস্তি ফের দানা বাঁধবে।

শুক্রবার (May 9) থেকে রবিবার (May 11) পর্যন্ত রাজ্যের দক্ষিণ ও উত্তর দু’ভাগেই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সময় শুকনো লু হাওয়াও বইতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জেলায়।

উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যাচ্ছে, মঙ্গলবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহার (Cooch Behar) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার এইসব জায়গায় দু-এক পশলা বৃষ্টি হলেও ঝড়ের সম্ভাবনা কম। এরপর বৃহস্পতিবার থেকে শুকনো হাওয়া বইতে শুরু করতে পারে।

Advertisement
ads ads

আবহাওয়াবিদদের মতে, রবিবার নাগাদ উত্তরবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা এই গ্রীষ্মে নতুন করে অস্বস্তি বাড়াতে পারে।

সব মিলিয়ে বলা যায়, সাময়িক স্বস্তির পরেই রাজ্যজুড়ে ফের একবার গরমের প্রকোপ বাড়তে চলেছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।