ধুলিয়ানের ঘটনার পর প্রশাসনিক হাল ধরতে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

দুর্ঘটনা

ধুলিয়ানের ঘটনার পর প্রশাসনিক হাল ধরতে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তিন দিনের মুর্শিদাবাদ সফর। সোমবার সকালে কলকাতা থেকে রওনা দিয়ে সাড়ে ১১টা নাগাদ বহরমপুরে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রী। প্রথম দিন থাকছে দলীয় সাংগঠনিক বৈঠক, রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন।

এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ পর্যালোচনা চলছে। মূলত সাম্প্রতিক সামশেরগঞ্জ (Samsherganj) অশান্তির পটভূমিকায় মুখ্যমন্ত্রীর এই জেলা সফর। ধর্মীয় সংবেদনশীলতা যুক্ত ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি এবার সরাসরি এলাকায় যাচ্ছেন। প্রশাসনিক প্রধান হিসেবে মানুষের আস্থা ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য, জানিয়েছেন রাজ্য সরকারের এক আধিকারিক।

মঙ্গলবার সামশেরগঞ্জে যাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সুতির (Suti) ছাবঘাটি মাঠে (Chabbhati Ground) একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। পাশাপাশি চলবে পরিষেবা প্রদান শিবির। প্রশাসনিক বৈঠকেও বিভিন্ন দপ্তরের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাজ্যপালের রিপোর্টে কি রাষ্ট্রপতি শাসনের ছায়া? কী বলছেন সুকান্ত ও কুণাল?

Advertisement
ads

সাম্প্রতিক অশান্তির ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামশেরগঞ্জ থানার ওসি এবং এসআই-কে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এলাকায় নজরদারি বাড়াতে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনী।

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদকে কেন্দ্র করে সামশেরগঞ্জে উত্তেজনা ছড়িয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। স্থানীয় মানুষজন তাঁর সামনে ক্ষোভ উগরে দেন। পরে তিনি দিল্লিতে পাঠানো রিপোর্টে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

বিরোধীরা সেই সময় অভিযোগ তুলেছিল, মুখ্যমন্ত্রী কেন নিজে ঘটনাস্থলে যাচ্ছেন না। তাঁদের জবাবে মমতা জানিয়েছিলেন, “সঠিক সময়েই যাবো, এখন পরিস্থিতি অনুকূল নয়।” সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যে এবার তাঁর মুর্শিদাবাদ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সফরের প্রতিটি মুহূর্তেই প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement