বিশ্বের খবর
শ্রীনগরে রাহুল গান্ধী! দেখা করলেন আহতদের সঙ্গে
নিউজ ডেস্ক: ২২ এপ্রিল ভূস্বর্গের বুকে ঘটে গিয়েছে এক নক্কার জনক ঘটনা। এই হামলার ঘটনা গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে তুলেছে। এখন শুধু বদলার সুর। এবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী ( Pahalgam terrorist attack ) হামলার ৪ দিনের মাথায় গেলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ( Congress MP Rahul gandhi )। এদিন শুক্রবার সেখানে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আহতদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ( Congress MP Rahul gandhi )। ২৫ এপ্রিল শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে সেখানকার বিবি ক্যান্ট হাসপাতালে ( BB Cant hospital ) গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন তিনি।
আরও পড়ুন – কড়া হুঁশিয়ারি শাহ’র! রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন, ৪৮ ঘন্টা সময়
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কেন্দ্রীয় সরকারকে যে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব ( Congress )। বুধবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ( S.Jayshankar ) সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পহেলগাঁওয়ের ঘটনার ( Pahalgam terrorist attack ) বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
সেখানে লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন ( Congress MP Rahul gandhi ), সব রাজনৈতিক দল একযোগে এই বর্বরোচিত হামলার নিন্দা করেছে এবং কেন্দ্রীয় সরকারকে যে কোনও পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Pradhanmantri Narendra Modi )দিকে তাকিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, যা অ্যাকশন নেওয়ার নিন।
আরও পড়ুন – ভারতের পাল্টা দিল পাকিস্তান! আকাশসীমা বন্ধ, করায় বিপাকে ভারতীয় বিমান
