মুর্শিদাবাদ ইস্যুতে বিরোধী দলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ
Connect with us

দেশের খবর

মুর্শিদাবাদ ইস্যুতে বিরোধী দলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ কান্ড নিয়ে এবার সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওয়াকফ আইনের হিংসা ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলি এই হিংসায় উস্কানি দিচ্ছে।

লখনউ-এর এক অনুষ্ঠান থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার সরব হলেন মুর্শিদাবাদের কান্ড নিয়ে। তিনি অভিযোগ জানিয়েছেন, বিরোধী রাজনৈতিক দলগুলি হিংসায় উস্কানি দিচ্ছে। এতে করে সাধারণ মানুষ তথা হিন্দুদের প্রাণহানি হচ্ছে। আদিত্যনাথের অভিযোগ, মুর্শিদাবাদে হিন্দু পরিবারের ওপরে আক্রমণ করা হচ্ছে। পরিবারের একাধিক সদস্যকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন করা হয়েছে।

তিনি বললেন, নতুন ওয়াকফ আইন নিয়ে হিংসা উসকে দেওয়া হচ্ছে ৷ বাড়িতে ঢুকে খুন করা হচ্ছে হিন্দুদের। তাদের বাড়ি-গাড়ি, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কার্যত লুঠরতরাজ চলছে। যারা এইসব কান্ড ঘটাচ্ছেন তারা কারা? অথচ এই মানুষ গুলোই ওয়াকফ আইনের ফলে যারা বঞ্চিত রয়েছেন তারা সুবিধা পাবে। ভালো ফ্ল্যাট পাবে।

আরও পড়ুন – ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ না এলে চিকিৎসা হবে না’ , বাধ্য হয়ে আন্দোলন তুললেন শিক্ষকরা

Advertisement
ads

এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দরিদ্র মানুষও বাড়়ি পাবে এই আইনে। তাদের জীবন যাপন আরও উন্নত হবে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশানা করে যোগী বলেন, গরিবরা উঁচুতলার বাড়ি পেলে তাদের ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। এই ভয় করছে বিরোধীরা। আর তারাই এই হিংসায় উস্কানি দিচ্ছে। তারা প্ররোচিত করছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতে, মুর্শিদাবাদের হিংসার পিছনে সংকীর্ণ রাজনীতি রয়েছে। এই বিশৃঙ্খলা তারাই করছে যাদের ওয়াকফ আইনের ফলে স্বার্থে আঘাত লেগেছে। কারণ, নয়া ওয়াকফ আইনে জমি পেলে তা থেকে কলেজ, হাসপাতাল , মেডিকেল তৈরী হবে। বঞ্চিত শিশুরা ভালো পড়াশোনার সুযোগ পাবে। এটা চায় না অনেকে। সেই ক অরিনের পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে।

আরও পড়ুন – মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা ও রাজীবকে তীব্র আক্রমণ দিলীপের

Advertisement
ads