‘সমাজ থেকে একঘরে নয়’! এলজিবিটিকিউদের নিয়ে বড় বার্তা মোহন ভাগবতের
Connect with us

দেশের খবর

‘সমাজ থেকে একঘরে নয়’! এলজিবিটিকিউদের নিয়ে বড় বার্তা মোহন ভাগবতের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায় সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেন, এই সম্প্রদায়ের মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন নন, বরং ভারতীয় সমাজের (Indian Society) অবিচ্ছেদ্য অংশ। রবিবার হায়দরাবাদে (Hyderabad) এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তাঁরাও মানুষ, তাঁদেরও সম্মান (Respect) ও মর্যাদার (Dignity) সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।”

এলজিবিটিকিউ+ সম্প্রদায় নিয়ে প্রশ্নের উত্তরে ভাগবত বলেন, ভারতীয় ঐতিহ্য (Tradition) এবং সনাতন ধর্ম (Sanatan Dharma) বরাবরই এই সম্প্রদায়ের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে। তাঁর মতে, কেউ প্রকৃতিগতভাবে (Nature) এমন হন, আবার কারও ক্ষেত্রে মানসিক প্রবণতা (Mental Orientation) এর কারণ হতে পারে। তবে যে কারণই থাকুক, তাঁদের সমাজ থেকে একঘরে করা উচিত নয়।

আরএসএস প্রধান আরও বলেন, ভারতীয় সংস্কৃতিতে (Culture) এই সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় পরম্পরা, দেব-দেবী, মন্দির (Temple) এবং মহামণ্ডলেশ্বরও রয়েছেন, যাঁরা কুম্ভ মেলা (Kumbh Mela)-র মতো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। তাই অযথা বিতর্ক না বাড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর জোর দেন তিনি।

এটি প্রথমবার নয়। ২০২৩ সালেও এক সাক্ষাৎকারে ভাগবত বলেছিলেন, এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মানুষের ব্যক্তিগত ও সামাজিক পরিসর থাকা উচিত এবং তাঁদের সমান মর্যাদা দেওয়া প্রয়োজন। ২০১৯ সালে তিনি মহাভারতের শিখণ্ডীর উদাহরণ টেনে ভারতীয় সভ্যতায় লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের দীর্ঘ ইতিহাসের কথাও উল্লেখ করেছিলেন।

Advertisement
ads ads

উল্লেখ্য, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৭৭ ধারা আংশিকভাবে বাতিল করে প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্ককে অপরাধের আওতার বাইরে আনে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল আরএসএস। তবে সমলিঙ্গের বিবাহ (Same-sex Marriage) নিয়ে সংগঠনের অবস্থান এখনও সতর্ক। ভাগবতের এই মন্তব্য এলজিবিটিকিউ+ অধিকার, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সমতার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Continue Reading
Advertisement ads