কি আনন্দ আকাশে-বাতাসে! রাস্তায় রুটি বেলতে বেলতে গান মন্ত্রী চন্দ্রিমার
Connect with us

কলকাতা

কি আনন্দ আকাশে-বাতাসে! রাস্তায় রুটি বেলতে বেলতে গান মন্ত্রী চন্দ্রিমার

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এবারে রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতিবাদে পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। মধ্যবিত্তের হেঁসেলে আগুন! গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। খাস কলকাতায় প্রশয় রাস্তায় উনুনে রুটি সেঁকে প্রতীবাদ জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

৮ই এপ্রিল কেন্দ্র সরকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের রান্নাঘরে চাপ বাড়িয়ে একলাফে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল ৫০ টাকা। যার ফলে, সাধারণ গ্রাহক থেকে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডার রয়েছে এই তালিকায়। এবার কেন্দ্রের সেই দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো তৃণমূল কংগ্রেস।

কলকাতার রাস্তায় উনুনে রুটি সেঁকে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী ভন্দ্রিমা ভট্টাচার্য উনুনে রুটি সেঁকছেন। পাশের আরও একটি উনুনে তৈরী করা হল তরকারিও।

গতকাল দুপুরে কলকাতার রাস্তায় নেমে দলের প্রমিলা বাহিনীর সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধিতে প্রতিবাদ জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রুটি বেলার সঙ্গে সঙ্গে কটাক্ষ করে গানও গাইলেন! কী আনন্দ, আকাশে বাতাসে! রুটি বেলতে বেলতে নিজের গলায় গানও গাইলেন!

Advertisement
ads ads

আরও পড়ুন – কসবায় শিক্ষকদের মার এসআই-এর! দায়িত্ব থেকে সরাল লালবাজার

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বললেন, মোদী সরকার এখন লুট তোলাবাজির সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। এতদিন শুধুমাত্র LPG গ্যাসের সিলিন্ডারই বাদ পড়েছিল। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত গরিব মহিলাদের সঞ্চয়ের উপর গ্যাসের দাম বৃদ্ধির ওপর চাবুক বসলো কেন্দ্র।

উল্লেখ্য, এপ্রিল মাসের ৮ তারিখ রান্নার গ্যাস এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র! এতদিন রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ টাকা।

আরও পড়ুন – শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ান হল চাকরিহারাদের প্রতিনিধি, তালিকা প্রকাশ

Advertisement
ads ads