SFI সদস্যের ওপর হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Connect with us

কোচবিহার

SFI সদস্যের ওপর হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Dwip Narayan Chakraborty

Published

on

কোচবিহার নিউজ:- দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন SFI জেলা সভাপতি সহ সদস্যর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দিনহাটা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে এসে অভিযোগ করেন এসএফআইয়ের কোচবিহার জেলা সভাপতি জিৎ কুমার পাল।

তিনি অভিযোগ করে বলেন, এদিন সেখানে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনায় আক্রান্ত হয় জেলা সভাপতি ও জেলা সম্পাদক মন্ডলী সদস্য আবির দেব। জানা গেছে, এদিন সংশ্লিষ্ট ওই স্কুলে এসএফআইয়ের দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে বেণুবাদল চক্রবর্তীর স্মৃতিতে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আরও পড়ুন – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিতর্ক, অর্থ ফেরতের নির্দেশ রাজভবনের

সেই টুর্নামেন্ট চলাকালীন এসএফআই নেতৃত্বের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।DYFI জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বলেন, এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাছি।তৃনমুল কনগ্রেস এমন একটা অরাজনৈতিক রাজনৈতিক দল। যাদের কোনো রাজনীতি নেই,কোনো ইসু নিয়ে কোনো কথা নেই।

Advertisement
ads

দিনহাটা ফর ব্লক সভাপতি বিশু ধর বলেন,যেমন কর্ম তেমন ফল হয়েছে। মুখ্যমন্ত্রীকে সম্মানের সাথে ওখানে ডাকা হয়েছিল। একদল SFI লোক তারা তাকে ও বাংলাকে অসম্মানিত করার চেষ্টা করলো। শুধু আমরা নই যারা এই দল করেন না,তারাও এই বিষয়টিকে একদম ভালো ভাবে নেয়নি।

আরও পড়ুন – নবরাত্রিতে মাংস বিক্রি নিষিদ্ধ, রামনবমীতে কসাইখানা বন্ধের নির্দেশ যোগী সরকারের