Uncategorized
মাটি বোঝাই ডাম্পারের দাপাদাপি কালিয়াগঞ্জে, নাভিশ্বাস অবস্থা সাধারণের
নিউজ ডেস্ক: সূর্যের আলো ডুবলেই মাটি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য শুরু। কালিয়াগঞ্জের বিভিন্ন পাড়ায় সন্ধ্যার পর থেকে এই ছবি ৷ ফলে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের৷ ডাম্পারের শব্দে সমস্যায় পড়ছেন প্রবীণ মানুষরাও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারা রাত ধরে চলে এই ডাম্পার গুলি৷ মূলত ভাটার জন্য মাটি বোঝাই করে নিয়ে যায়। ডাম্পারের এই দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী। সুকান্ত মোড় দিয়ে স্কুল পাড়া,কলেজ পাড়া হয়ে গ্রামের বিভিন্ন ভাটায় দৌড়ায় ডাম্পার গুলি৷ আর এতেই বাড়ছে বিপত্তি।
যত রাত বাড়ে ডাম্পারের সংখ্যাও বাড়ে। রাতে রাস্তা ঘাট ফাঁকা থাকায় দ্রুত গতিতে ছোটে ডাম্পার গুলি৷ ফলে কম্পনে অতিষ্ট স্কুল পাড়া,কলেজ পাড়ার সাধারণ মানুষ। পুরপ্রধান রাম নিবাস সাহা বলেন,তার কাছেও অভিযোগ এসেছে এবিষয়ে। থানার আইসি ও ভূমি সংষ্কার দফতরের সঙ্গে এব্যাপারে কথা বলবেন বলে আশ্বাস দেন।
আরও পড়ুন – রাধিকাপুর ও কিলিক এক্সপ্রেস বন্ধ দিন কয়েকের জন্য
অন্যদিকে, ব্যবসায়ীর জমি জবর দখল করে আবাসে ঘর তোলার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তার দোকানেও। ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো সূরাহা হয়নি বলে অভিযোগ জমির মালিকের।এই অবস্থায় শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছে জমির মালিক ননীগোপাল সরকার।
জমি দখলের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের ছিটবড় লাউকুটি এলাকায়।জানা গিয়েছে, ননীগোপাল সরকার বছর তিনেক আগে বাসিন্দা রাজকুমারী সরকারের কাছ থেকে ৮ শতক জমি কিনেছিলেন।
কিছুদিন পরেই ওই জমি বিক্রেতার বোনের ছেলেরা আচমকা এসে সেই জমি দখল ধরেন। অভিযোগ সেই দখল করা জমিতে আবাসের সরকারি ঘর তুলছেন ওই অভিযুক্ত সুদীপ সরকার, প্রতিবাদ করতে গেলে উল্টে মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই প্রতিবেশী সুদীপ সরকার। তিনি জানান, মাসির আমাকে না জানিয়ে জমি বিক্রি করেছিলেন। তাই আমাদের জমিতে আমি ঘর তুলছি।
আরও পড়ুন – কাটমানি নেওয়ার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি
