রায়গঞ্জ
রাধিকাপুর ও কুলিক এক্সপ্রেস বন্ধ দিন কয়েকের জন্য
নিউজ ডেস্ক: রেলের কাজের জন্য এক্সপ্রেস ট্রেন বন্ধ হবে দিন কয়েকের জন্যঃ সূত্র
মালদা ডিভিশনের অধীনে চলছে রেলের ইন্টারলকিং এর কাজ। পাশাপাশি রাধিকাপুর লাইনে ডবল লাইনের কাজও চলছে।
সূত্রের খবর, এর জেরে রাধিকাপুর এবং কুলিক এক্সপ্রেস বেশ কয়েকদিন বন্ধ রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কোন কোন দিন বাতিল থাকছে এই ট্রেনগুলি এক নজরে তা দেখে নেব।
আরও পড়ুন – অমলেটের নতুন ম্যাজিক – চিজি অমলেট বাটার মাসালা ট্রাই করেছেন?
ট্রেন বন্ধের তালিকা গুলি :
১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস বন্ধ থাকছে ২৮ শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত।
১৩১৪৬ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস বন্ধ থাকছে ৩০ শে জুন থেকে ২রা জুলাই পর্যন্ত।
১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বন্ধ থাকবে ২৯ শে জুন এবং ২রা জুলাই
১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস বন্ধ থাকবে ৩০ শে জুন ও ৩রা জুলাই
১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বন্ধ থাকবে ৩০ শে জুন থেকে ১লা জুলাই। হাওড়া থেকে ১ ঘন্টা পর পুনরায় সময়সূচী নির্ধারণ করা হবে।
আরও পড়ুন – অপেক্ষার অবসান! এপ্রিলেই মোদির হাতে শুভ সূচনা কাটরা-শ্রীনগর রেল পরিষেবার!
