বাংলাদেশে আরসা প্রধানসহ ১০ রোহিঙ্গা নেতাকর্মী গ্রেফতার
Connect with us

বিশ্বের খবর

বাংলাদেশে আরসা প্রধানসহ ১০ রোহিঙ্গা নেতাকর্মী গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মায়ানমারের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতাসহ ১০ জনকে বাংলাদেশে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংগঠনটির প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি। ধারণা করা হচ্ছে, রাখাইন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অগ্রগতির কারণে আরসার এই নেতারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।

বাংলাদেশের সন্ত্রাস দমন বাহিনী ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ (র‌্যাব) সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করে। মঙ্গলবার আদালতে তোলা হলে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বাকি চারজনও রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের সঙ্গে দ্বৈরথ পরিচালন সমিতির সভাপতির, শিকেয় পঠন-পাঠন

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হতে হয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে তারা মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ নিয়েছিল। আরসা, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সদস্যরা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল। তবে শেষ পর্যন্ত তারা পরাজিত হয়।

Advertisement
ads

বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারজুড়ে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তৃত হয়েছে। নতুন পরিস্থিতিতে রোহিঙ্গারা বিদ্রোহী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে বলে মনে করা হচ্ছে।