মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর প্রচার ।আটক প্রায় ৩০ জন সাংবাদিক।
Connect with us

বিশ্বের খবর

মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর প্রচার ।আটক প্রায় ৩০ জন সাংবাদিক।

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , .০৩ মার্চ : মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর প্রচার করায় প্রায় ৩০ জন সাংবাদিককে আটক করে রাখার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ লা মার্চ) ১০ জন সাংবাদিককে আটক করা হয়। তবে পরে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই আনা হয়নি। তবুও তাদের হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা উচিত নয় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।মায়ানমার ইস্যুতে জান্তা সরকারের প্রতিনিধির উপস্থিতিতে আজকের বৈঠক করেছে আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা করা হয়। গত নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন নেতাদের আটক করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনাবাহিনী।  এক মাসের বেশি সময় ধরে আটক নেতাদের মুক্তি ও তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছে বার্মিজরা। শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরে তারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ২৮ শে ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করে পুলিশ। এই ঘটনায় মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব।