রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত তিন শিশু সহ আট
Connect with us

বিশ্বের খবর

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত তিন শিশু সহ আট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মার্চ : ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প।ঘট নায়  তিন শিশু-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ১১ হাজার রোহিঙ্গার বাসস্থান ও শতাধিক স্থানীয়দের ঘর পুড়ে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার বিকেল ৪টা নাগাদ উখিয়ার বালুখালী ৬ ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহু প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রিত হয় নি। এদিকে কালো ধোঁয়া নির্গত হতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় সংশ্লিষ্ট এলাকায়। পদপিষ্ট হয়ে আহত হয়েছে বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকলের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারের কাজে নেমে পড়ে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা। সকলের প্রায় ৫ ঘণ্টা প্রচেষ্টার পর রাতের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে অধিকাংশ ঘরই পুড়ে গিয়েছে।উল্লেখ্য, প্রতিবেশী দেশ মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর প্রায় সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। নতুন ও পুরনো মিলে বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ঘিঞ্জি রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন প্রায় এগারো লাখ রোহিঙ্গা।

Continue Reading
Advertisement