দেশের খবর
জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগ! ফের তলব লালু ও তাঁর পরিবারকে
নিউজ ডেস্ক: ২০০৪-০৯ সময়কালে রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এবার সেই দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। লালুর প্রসাদের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজপ্রতাপ যাদবকে।
ঠিক কী অভিযোগ? আবার কেন তলব করা হল? আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব যখন রেলমন্ত্রী থাকাকালীন, তখন গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছিল রেলের নানা ক্ষেত্রে। আর সেই চাকরি দিতে নাকি মূল্য হিসেবে লালু প্রসাদের পরিবারের সদস্যদের জমি দিতে হত।
এই অভিযোগেই লালুপ্রসাদের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। পরবর্তী সময়ে এই মামলায় আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসতেই এন্ট্রি নেয় ইডি। এরপর তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে যদি। মামলায় দুই এজেন্সির তরফেই ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে।
২০২৪ সালে অগাস্ট মাসে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয়েছিল, লালুপ্রসাদের এক ঘনিষ্ঠ অমিত কতোয়াল একে ইনফোসিস্টেমস নামে এক সংস্থা খোলে। জানা যায়, এই সংস্থাটির নামে পাটনাতে বহু জমি রয়েছে। যেমনটা জানা গিয়েছে, এই জমি চাকরি দুর্নীতি থেকে পাওয়া।
আরও পড়ুন- শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা,সুর নরম হুমায়ুনের
শুধু তাই নয়, বিরাট পরিমাণে জমি হাতানোর পর অমিত এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার লালু ও তাঁর পরিবারকে দিয়ে দেন ওই সংস্থা। শেয়ারে ৮৫ শতাংশ অংশিদারিত্ব রয়েছে লালুর প্রসাদের স্ত্রী রাবড়ি দেবীর। বাকি ১৫ শতাংশ লালুর পুত্র তেজস্বী যাদবের। গোটা দুর্নীতি চক্র চালানোর পর এভাবেই ঘুরপথে জমি নিজেদের নামে করে লালু ও তাঁর পরিবার।
উল্লেখ্য, এই মামলায় চলতি বছরের গত ১১ই মার্চ তেজ প্রতাপ ও লালুর কন্যা হেমা যাওদবকে তলব করেছিল ইডি। যদিও ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই মামলায় জামিন পেয়েছেন এই দুইজন। এর মধ্যে চলতি বছরের শেষের দিকে বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। তাঁর আগে ফের এই মামলায় লালুপ্রসাদ , তাঁর স্ত্রী রাবড়ি ও পুত্র তেজস্বীকে নতুন করে তলব করায় উদ্বেগ বাড়তে শুরু করেছে আরজেডির অন্দরে । জোর জল্পনা।
আরও পড়ুন- বিজেপির হিন্দুত্বের জিগির!পাল্টা বিজেপির বিরুদ্ধে পোস্টার তৃণমূলের
