উত্তরপ্রদেশে চাঞ্চল্য: ৩০ ছাত্রীর যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক পলাতক
Connect with us

ভাইরাল খবর

উত্তরপ্রদেশে চাঞ্চল্য: ৩০ ছাত্রীর যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক পলাতক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসে কলেজের ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ভূগোলের অধ্যাপক রজনীশ কুমার এখনও অধরা। পরীক্ষায় বেশি নম্বর দেওয়া এবং চাকরির লোভ দেখিয়ে ছাত্রীদের শোষণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তাঁকে ধরতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছে, তবুও এখনও পর্যন্ত কোনও সন্ধান মেলেনি।

আরও পড়ুনঃ চোটের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে অনুপস্থিত মেসি ও নেইমার!

পুলিশের হাতে এসেছে রজনীশের একটি মোবাইল ফোন, যেখানে পাওয়া গেছে ৬৫টি আপত্তিকর ভিডিয়ো। সম্প্রতি, জাতীয় মহিলা কমিশনের কাছে একটি বেনামি চিঠি আসে, যেখানে অধ্যাপকের কুকীর্তির বিশদ বিবরণ দেওয়া হয়। চিঠিতে অভিযোগ, চার বছর ধরে ছাত্রীদের নানা প্রলোভনে ফাঁসিয়ে অশ্লীল আচরণ করতেন তিনি। শুধু তাই নয়, সেইসব ঘটনার ভিডিয়ো ও ছবি তুলে ব্ল্যাকমেলও করতেন। কেউ প্রতিবাদ করলে তাঁদের ক্যারিয়ার নষ্ট করার হুমকিও দিতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে নেমে অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হলে তিনি পালিয়ে যান। যদিও তাঁর মোবাইল থেকে মুছে ফেলা বেশ কিছু আপত্তিকর ভিডিয়ো ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধার করেছেন। পুলিশের সন্দেহ, কিছু ভিডিয়ো পর্ন সাইটেও আপলোড করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads