কলকাতা
শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা,সুর নরম হুমায়ুনের
নিউজ ডেস্ক: শোকজের জবাব দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় ছিলেন ভগবানপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে’ মন্তব্যের প্রতিবাদে মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে ঠুসে দেওয়া হবে মন্তব্য করে দলের রোষের মুখে পরোছিলেন হুমায়ুন কবীর।
তাকে শোকজ করেছিল বিধানসভায় দলীয় শৃঙখলা রক্ষা কমিটি।কিন্তু তারপরও নিজের বক্তব্যে অনড় থাকায় হুমায়ুন কবীরের শোকজের জবাবে সন্তুষ্ট ছিল না দল।ডাকা হয়েছিল বিধানসভার অভ্যন্তরে দলীয় শৃঙ্খলা কমিটির সামনে।
মঙ্গলবার দলীয় শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে কিছুটা হলেও সুর নরম করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলতে হবে সকলকে। দলের সিনিয়র নেতারাও সেই নির্দেশ মেনে চলেন।
মনে কোনও ক্ষোভ থাকলেও পাবলিক প্লেসে কোনও মন্তব্য নয়।মঙ্গলবার হুমায়ুন কবীরকে ডেকে সেবিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে।হুমায়ুন কবীর দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের সামনে সেকথা জানিয়েছেন বলে জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-হুমায়ূনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল, শৃঙ্খলারক্ষা কমিটির কড়া মনোভাব!
এদিকে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর কিছুটা নরম করলেন বিধায়ক হুমায়ুন কবীর।শৃঙ্খলারক্ষা কমিটির বক্তব্য তার ভাল লেগেছে।ভবিষ্যতে দলীয় নেত্রীর নির্দেশ মেনে তিনি চলবেন বলে জানান হুমায়ুন কবীর।
তাহলে নিজের বক্তব্য থেকে পিছু হটলেন হুমায়ুন কবীর?শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে তিনি কি তাহলে চুপ থাকবেন?এমন প্রশ্নে হুমায়ুন কবীর স্পষ্টতই জানিয়ে দেন আগে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে আসুন তারপর তিনি এবিষয়ে প্রতিক্রিয়া দেবেন।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে প্রমাণ লোপাটের ছক! সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
