বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনার বিস্কুট এবং নগদ ৯০ কোটি টাকা
Connect with us

বিশ্বের খবর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনার বিস্কুট এবং নগদ ৯০ কোটি টাকা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গোপন সূত্রের খবর ভিত্তিতে গুজরাটের বন্ধ ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনা এবং নগদ টাকা উদ্ধার করল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং ডায়রেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অহমদাবাদের পালদি এলাকায় অল্লাশি অভিযানে চালান এটিএস এবং ডিআরআই-এর আধিকারিকরা। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয়। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তারা।

ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই তল্লাশি চালিয়েই বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনা, নগদ ৯০ কোটি টাকা! তারপর আনা হয় টাকা গোনার, সোনা ওজনের যন্ত্র। এটিএস সূত্রে খবর, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে গুজরাটের পালদি এলাকার একটি বন্ধ ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। খবর পাওয়া মাত্রই এটিএস এবং ডিআরআই ওই ফ্ল্যাটে হানা দেয়।

আরও পড়ুন – পথ দুর্ঘটনার নামে ছক, স্ত্রীকে খুনের অভিযোগে ধরা পড়ল যুবক

পালদি এলাকায় ওই বন্ধ ফ্ল্যাটের সামনে পৌঁছতেই তারা দেখেন তালা ঝুলছে দরজায় এবং ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল। তারপর সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
ads

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে যে, ওই পালদি এলাকার ফ্ল্যাটের মালিক মেঘ এবং তাঁর বাবা মহেন্দ্র শাহের। বর্তমানে তারা দুজনে পলাতক। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ফ্ল্যাটের ভিতরে একটি বাক্সে ৯০-১০০ টি সোনার বিস্কুট থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটে থাকা একটি আলমারি থেকে বিপুল পরিমানে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন –কাশ্মীরে যুবকদের মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভে পুলিশের লাথির ভিডিও ভাইরাল

Continue Reading
Advertisement