পথ দুর্ঘটনার নামে ছক, স্ত্রীকে খুনের অভিযোগে ধরা পড়ল যুবক
Connect with us

ভাইরাল খবর

পথ দুর্ঘটনার নামে ছক, স্ত্রীকে খুনের অভিযোগে ধরা পড়ল যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গোয়ালিয়রে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। প্রথমে ঘটনাটি পথ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও, পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার হয়েই প্রাণ দিতে হয় ওই মহিলাকে, এমনটাই দাবি মৃতার পরিবারের।

গত ১২ ফেব্রুয়ারি, গোয়ালিয়রের কাম্পু এলাকার শীতলা রোডে ঘটে এক রহস্যজনক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার, যিনি তাঁর স্বামী প্রদীপ গুর্জরের সঙ্গে ছিলেন। তবে আশ্চর্যের বিষয়, দুর্ঘটনার সময় স্বামীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রথমে পুলিশ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে ধরে নেয়।

আরও পড়ুনঃ কাশ্মীরে যুবকদের মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভে পুলিশের লাথির ভিডিও ভাইরাল

কিন্তু তদন্তের পর চিত্রটা বদলে যায়। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, দুর্ঘটনায় নয়, মহিলাকে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে। সন্দেহ দানা বাঁধতেই মৃতার পরিবার এগিয়ে আসে এবং অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে অত্যাচার চলত। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হত ওই মহিলাকে।

Advertisement
ads

এরপর পুলিশ যখন প্রদীপকে গ্রেফতার করে, তিনি নিজেই স্বীকার করেন হত্যার কথা। জানা যায়, বিভিন্ন অপরাধভিত্তিক টিভি শো দেখে তিনি এই পরিকল্পনা করেন। শুধু তিনিই নন, এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন তাঁর বাবা রামবীর এবং দুই আত্মীয়ও। সকলকেই পুলিশ গ্রেফতার করেছে। এখন গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ, যাতে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ সামনে আনা যায়।