রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান, স্থায়ী সমাধান যুদ্ধ নয়: মোদী
Connect with us

দেশের খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান, স্থায়ী সমাধান যুদ্ধ নয়: মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকা সফরে গিয়ে জনপ্রিয় মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় তিন ঘণ্টার সেই সাক্ষাৎকার রবিবার প্রকাশিত হয়। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি বার্তা দেন মোদী।

তিনি বলেন, “এখন সংঘাতের সময় নয়। যুদ্ধ কখনও কোনো স্থায়ী সমাধান হতে পারে না।” রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে উদ্দেশ করে মোদী জানান, দুই দেশের মধ্যে আলোচনাই একমাত্র পথ। “রাশিয়া ও ইউক্রেন— দু’দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে। আমি পুতিনকে বলব, এখন যুদ্ধের সময় নয়। আর জ়েলেনস্কিকেও বোঝাতে চাই, যুদ্ধের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। আলোচনায় দুই পক্ষেরই অংশগ্রহণ জরুরি।”

আরও পড়ুনঃ সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক সারবেন পীরজাদার সঙ্গে

এদিকে, রাশিয়া ও আমেরিকা যুদ্ধবিরতির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউরোপীয় ইউনিয়নও মস্কোকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে।

Advertisement
ads

সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে মোদী বলেন, “প্রাথমিকভাবে শান্তি প্রতিষ্ঠা কঠিন ছিল, তবে এখন আলোচনার পথ আরও প্রশস্ত হয়েছে।”গত মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও খনিজচুক্তি নিয়ে বৈঠকে বসে ইউক্রেন ও আমেরিকা। বৈঠকের পর ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাজি হয় এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছাও প্রকাশ করে।