বিশ্বের খবর
সন্ত্রাসবাদী হামলা বলেই কটাক্ষ জেলেনস্কির, রেলস্টেশনে নৃশংস আঘাত রাশিয়ার
ডিজিটাল ডেস্কঃ সাড়ে তিন বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন করে রক্ত ঝরল ইউক্রেনের মাটিতে। শনিবার (Saturday) রাশিয়ার (Russia) সেনাবাহিনীর ড্রোন হামলায় (Drone Attack) কেঁপে উঠল সুমি (Sumy) অঞ্চলের একটি রেলস্টেশন (Railway Station)। হামলার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি কিয়েভগামী ট্রেনেই (Kiev-bound Train) মৃত্যু হয় অন্তত ৩০ জনের। এই ‘বর্বরোচিত’ হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)।
জেলেনস্কি জানিয়েছেন, সাধারণ যাত্রীবোঝাই ট্রেন লক্ষ্য করেই হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর এক্স (X)-এ একটি ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে ট্রেনের ভাঙা জানালা, আগুনে পুড়ে যাওয়া কামরার দৃশ্য স্পষ্ট দেখা যায়।
তিনি বলেন, “এই হামলা (Attack) কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের নয়, এটা সাধারণ নাগরিকদের (Civilians) উপর পরিকল্পিত সন্ত্রাসবাদী (Terrorist) হামলা। প্রতিদিন রাশিয়া সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ।”
তিনি আরও বলেন, “শুধু বিবৃতি নয়, এখন প্রয়োজন কড়া পদক্ষেপ। আন্তর্জাতিক মহলকে (International Community) এগিয়ে এসে সঠিক অবস্থান নিতে হবে।”
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। প্রথম দিকে আশার আলো দেখা গেলেও, একের পর এক হামলায় (Missile Strike) ধূলিসাৎ হয়েছে শান্তি আলোচনার সম্ভাবনা। ভারত (India) বহুবার এই যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে আহ্বান জানিয়েছে।


