চ্যাম্পিয়ন্স ট্রফি,পাকিস্তানে উড়লো না ভারতের পতাকা
Connect with us

খেলার খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি,পাকিস্তানে উড়লো না ভারতের পতাকা

Dwip Narayan Chakraborty

Published

on

১৯ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার ঠিক দুদিন আগে তৈরি হলো বিতর্ক।ভারত পাকিস্তান কুটনৈতিক সম্পর্কের জের নাকি অন্য কোনও কারন ?করাচি স্টেডিয়ামে রাখাই হল না ভারতের জাতীয় পতাকা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে ৮ টি দেশ।এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।

তবে পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলতে চায়নি ভারত।ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল। যেখানে ভারতের ম্যাচগুলি হওয়ার কথা ছিল নিরপেক্ষ কোনও দেশে। বাকি ম্যাচ পাকিস্তানেই আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন – Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা ভারতীয় ক্রিকেট দলের

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রাথমিকভাবে এই প্রস্তাবে রাজি না থাকলেও পরে আইসিসি-র মধ্যস্থতায় হাইব্রিড মডেল রাজি হয়।করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হবে। ভারত গ্রুপ পর্বে বা নক আউটে পৌঁছালে সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচেও হবে দুবাইয়ে। পাকিস্তান সহ বাকি সাতটি দল খেলবে পাকিস্তানে। নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান ও ইংল্যান্ডের তাদের ম্যাচ খেলবে করাচিতে।

Advertisement
ads

ভারত পাকিস্তানের মাটিতে খেলতে না আসার কারণেই কি স্টেডিয়ামে রাখা হয়নি তেরঙ্গা?স্টেডিয়ামে বাকি ৭ টি দেশের পতাকা রাখা হলেও দেখা যায়নি ভারতের জাতীয় পতাকা।ঘটনায় হতবাক ক্রিকেটপ্রেমীরা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন – পিছিয়ে যাচ্ছে আইপিএল!