খেলার খবর
দুবাই ময়দানে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কেমন থাকবে আজকের আবহাওয়া?
২৩ ফেব্রুয়ারি রবিবার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুপার সানডে আজ ব্লক ব্লাস্টার। আজ দুপুরে দুবাই ময়দানে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মেগা ডুয়েল হবে আজ রবিবার। তাই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা,উন্মাদনা একেবারে তুঙ্গে। রবিবারের ম্যাচের মোর ঘোরাতে পারেন ভারতীয় স্পিনাররা। দুবাইয়ে ফের মুখোমুখি হতে চলেছে দুই চিরশত্রু। আর কিছুক্ষনের অপেক্ষা মাত্র।
দূপুর দুটোয় টস হবে। দূপুর ২.৩০ টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশকে ধ্বংস করে ফুরফুরে মেজাজে রয়েছে ইন্ডিয়া টিম। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫,০০০ ক্রিকেট ভক্তের পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আজকের এই ম্যাচের পারদ চড়াবে। আর সেই অপেক্ষাতেই ক্রিকেট মহল।
তবে কেমন থাকবে আজকের আবহাওয়ার পূর্বাভাস?
আরও পড়ুন – পাকিস্তানের মাঠে জাতীয় সঙ্গীত বিভ্রাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে! দর্শকদের চিৎকারে বন্ধ হল গান, তারপর?
২৩ ফেব্রুয়ারি আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে। কারণ টা হল, এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচের কয়েক দিন আগে দুবাইতে ভালো বৃষ্টি হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী, বিকেলের সময়ে একটু মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে বাতাস বইতে পারে বলেও জানা যাচ্ছে । তবে সন্ধ্যায় হালকা কুয়াশা হতে পারে, যা খেলায় আংশিক প্রভাব ফেলতে পারে।
১৬ মাস পর ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি এক দিনের ক্রিকেট ম্যাচে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চিরাচরিত উত্তাপ। শেষ বার ২০২৩ সালের বিশ্বকাপে আহমেদাবাদে ৭ উইকেট নিয়ে জিতেছিল ভারত। আবার গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে। দু দলের কাছেই আজকের এই ম্যাচ অত্যন্তই গুরুত্বপূর্ণ। টান টান উত্তেজনার খেলা হতে চলেছে আজ রবিবার।
এবারে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে বিভিন্ন তর্ক-বিতর্কের মধ্য দিয়ে। এই আট দলীয় টুর্নামেন্টের আয়োজক হল পাকিস্তান।
আরও পড়ুন – ২০১৫ সালের পর থেকে দিনে একবেলা খান মহাম্মদ শামি, কিন্তু কেন?
