পাকিস্তানের মাঠে জাতীয় সঙ্গীত বিভ্রাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে! দর্শকদের চিৎকারে বন্ধ হল গান, তারপর?
Connect with us

খেলার খবর

পাকিস্তানের মাঠে জাতীয় সঙ্গীত বিভ্রাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে! দর্শকদের চিৎকারে বন্ধ হল গান, তারপর?

Dwip Narayan Chakraborty

Published

on

আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। প্রায় ৩০ বছর পর এত বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করেছে পাকিস্তান। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হল পাকিস্তান। মিনি বিশ্বকাপকে আঁকড়ে নতুন করে বেঁচে উঠতে চাইছে পাকিস্তানের ক্রিকেট মহল। বলা চলে ২৯ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে খেলা শুরুর প্রথম থেকেই লেগেই রয়েছে বিতর্ক।

এর আগে বিতর্কের সূচনা হয়েছিল করাচি স্টেডিয়ামের ছবি দেখে। আট দলীয় টুর্নামেন্টে সাতটা দেশের পতাকা উড়লেও, ভারতের পতাকা ছিল অনুপস্থিত। যা একেবারেই মানতে পারেননি ভারতীয় ক্রিকেট মহল। এনিয়ে সমাজ মাধ্যমে সোচ্চার হয়েছেন অনেকেই। তবে তর্ক-বিতর্কের মাঝেই অবশেষে করাচি স্টেডিয়ামে দেখা গেল ভারতের পতাকা।

এবার জাতীয় পতাকা বিতর্কের পর নতুন করে বিতর্ক শুরু হল ভারতের জাতীয় সংগীত নিয়ে। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাঠে খেলছে না ভারত। তাদের সব ম্যাচ হচ্ছে দুবাই ময়দানে। অথচ সেই পাকিস্তানের মাঠেই বেজে উঠলো ভারতের জাতীয় সঙ্গীত! তারপর…

আরও পড়ুন – বাংলাদেশের হার নিয়ে মজা করতে ছারলো না গুগল, কমেন্টে বয়কটের ঝড়

Advertisement
ads

২২ তারিখ শনিবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ। খেলা হবে লাহোরের এক ময়দানে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। তারপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন তাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তখনই হয় চমক।

হঠাৎ করে ভরা মাঠে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। হৈহৈ পরে যায় গোটা মাঠ জুড়ে। হতবাক হয়ে যান সকলে। কয়েক সেকেন্ডের মধ্যেই তা অবশ্য বন্ধ করে দেওয়া হয়। তারপরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়।

আরও পড়ুন – ২০১৫ সালের পর থেকে দিনে একবেলা খান মহাম্মদ শামি, কিন্তু কেন?

Advertisement
ads