নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১৩ জুন : এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের সামসীর ভাগভাদো এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশে পুকুর কাপড় কাঁচতে যায় ওই নাবালিকা। সেসময় আনোয়ারুল আলি ও রোহিত আলি নামে দুই যুবক সেখানে এসে উপস্থিত হয়।

এরপরে ওই দুই যুবক জোরপূর্বক তাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এতে ওই নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এবিষয়ে কাউকে কিছু জানালে ওই নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে অভিযূক্ত যুবক। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।নির্যাতিতার মেডিক্যাল টেস্টও করা হয়। নির্যাতিতার পরিবারের লোকেরা জানিয়েছে, অভিযুক্ত দুই যুবক আনোয়ারুল ও রোহিতের বাড়ি ওই এলাকাতেই। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের খোঁজে বাড়িতে গেলেও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। নির্যাতিতার মামা আব্দুল কাদের জানিয়েছেন, দুপুরে তার ভাগ্নী কাপড় কেচে ফিরছিল। সেসময় পেছন থেকে রোহিত ও আনোয়ারুল এসে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকী বাড়িতে এই ঘটনা জানালে প্রাণে মেরে ফেলার হুমকীও দেয় অভিযুক্তরা। যদিও পরে স্থানীয় বাসিন্দারা এসে তার ভাগ্নীকে উদ্ধার করে।এই ঘটনায় শনিবার রাতে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যারা।