নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ব্যাক্তির বিরুদ্ধে
Connect with us

মালদা

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী ব্যাক্তির বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

গাজোল, ১৩ জুন: পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী ব্যাক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের বৈরগাছি এলাকায়। জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই নাবালিকা স্থানীয় অন্যান্য বাচ্চাদের সাথে তার বাড়ির সামনেই খেলা করছিল।

সে সময় প্রতিবেশী যুবক বাসু মন্ডল (৩০) ওই নাবালিকাকে মিষ্টির লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায় ওই শিশুটি৷ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্যাতিত নাবালিকার পরিবারের পক্ষ থেকে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের লোকজন।