কুকুরের আক্রমণে গুরুতর জখম হল এক শিশু, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

কুকুরের আক্রমণে গুরুতর জখম হল এক শিশু, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

মালদা, ১৩ জুন : রাস্তায় খেলার সময় তিন বছরের এক শিশুকে কামড়ে খেল কুকুরের দল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মাদিয়া বিনপাড়াতে।স্থানীয় সুত্রে জানা গেছে, আক্রান্ত ওই শিশুর নাম আদিত্য চৌধুরী।

এদিন দাদা চন্দন চৌধুরীর সঙ্গে বাড়ির পাশে খেলছিল আদিত্য।সেই সময় চার-পাঁচটি কুকুর হঠাৎ করে তাকে আক্রমণ করে। কামড়ে তার গায়ের মাংস খুবলে নেয়। তড়িঘড়ি আহত আদিত্যকে উদ্ধার করে মালদামেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় পাঠিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় আক্রান্ত শিশুটির মামা সন্তোষ সাহানি বলেন, এদিন বাড়ির সামনেই তার ভাগ্নে দাদার সঙ্গে খেলা করছিল। হঠাৎই চার-পাঁচটি কুকুর সেখানে চলে এসে আচমকা তাকে আক্রমণ করে। ঘটনাটি দেখতে পেয়ে তার দাদা সেখানে থেকে পালিয়ে এসে বাড়ির লোককে খবর দেয়। তারাও সেখানে ছুটে এসে কুকুরগুলিকে তাড়িয়ে দেয়। ওই বাচ্চাটির শরীরে বেশ কয়েকজায়গায় কামড় দিয়েছে কুকুরগুলিকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু তার শরীরের অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে কোলকাতায় স্থানান্তরিত করেছে চিকিৎসকেরা।