করোনায় আক্রান্ত হয়ে রায়গঞ্জে মৃত দুই মহিলা সহ ৩, জেলায় আক্রান্ত তিন শতাধিক
Connect with us

রায়গঞ্জ

করোনায় আক্রান্ত হয়ে রায়গঞ্জে মৃত দুই মহিলা সহ ৩, জেলায় আক্রান্ত তিন শতাধিক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১ মে : উত্তর দিনাজপুরে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা তিন শতাধিক। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরে কোভিড আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রায়গঞ্জের মিরুয়ালের বেসরকারি মিক্কি মেঘা কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর তিয়াত্তরের ১ ব্যক্তির। তাঁর বাড়ি সুদর্শনপুর এলাকায়। অন্যদিকে শহরের জীবনরেখা ক্লিনিক কোভিড হাসপাতালে মারা গিয়েছে বছর উনসত্তরের ওই মহিলা৷ তাঁর বাড়ি উকিল পাড়া এলাকায়। পাশাপাশি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক মহিলার। রায়গঞ্জ শহরের মিলন পাড়া এলাকার বাসিন্দা ওই মহিলার বয়স প্রায় ৪৮। রায়গঞ্জ শহরে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। ফলে শুক্রবার রাতে রাজ্য প্রশাসনের আংশিক লকডাউনের নির্দেশিকা জারি হতেই আসরে নামে পুলিশ প্রশাসন। রায়গঞ্জের ঘড়িমোড়ে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে মাইকিং করে পুলিশ। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশ পালনের বার্তা দেন পুলিশ কর্মীরা। অন্যথায় আইনভঙ্গকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়৷ রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ, ইটাহার সহ অন্যান্য ব্লক গুলিতে করোনার দাপট বাড়ছে৷ আর এতে করে আংশিক লকডাউন পালনের ওপর জোর দিয়েছে প্রশাসন।