চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেফতার তিন। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৭ এপ্রিল :  হেমতাবাদের মধ্য গুঠিন এলাকায় এক ডেকোরেটর ব্যবসায়ীর গোডাউনে চুরির ঘটনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ।

ধৃতদের নাম সিদ্দিক আলী, দিলওয়ার হুসেন ও সাদ্দাম আলী। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি হেমতাবাদের বিভিন্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে কিছু চুরি যাওয়া সামগ্রি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রের খবর, গত ২৪শে এপ্রিল হেমতাবাদ ব্লকের গুঠিনের এক ডেকোরেটর ব্যবসায়ীর গোডাউনে চুরির ঘটনা ঘটে। চুরি যায় ৩৩টি সিলিং ফ্যান সহ কিছু সামগ্রী। ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এলাকায় একাধিক চুরির ঘটনায় এই তিন যুবক যুক্ত বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়।