ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রায়গঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ
Connect with us

উত্তর দিনাজপুর

ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রায়গঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৮ এপ্রিল :  সাত সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকালে আচমকা এই ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে৷ অনেকেই তড়িঘড়ি করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। রায়গঞ্জেও ভূমিকম্প অনুভূত হয় বেশ কয়েক সেকেন্ড।

উল্লেখ্য কিছুদিন আগে রাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎসস্থল ছিল সিকিম। এবার সাত সকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। কোচবিহার থেকে রায়গঞ্জ সর্বত্রই কম্পন অনুভূত হয়। সকাল ৭ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্প কয়েক সেকেণ্ড স্থায়ী হয়। জানা গেছে এই ভূমিকম্পের উৎসস্থল আসামের সোনীতপুরে৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৪। এমনটাই জানিয়েছে এন সি এস। এদিন এই ভূমিকম্পের জেরে তড়িঘড়ি করে নিরাপদ জায়গায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য, একেই করোনার ভয়াল থাবায় জনমানসে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তার ওপর পরপর ভূমিকম্প নিয়ে যারপরনাই বিড়ম্বনায় তারা। কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারে কার সাধ্য? ফলে অতিমারির মধ্যেও পরপর ভূমিকম্প স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্কিত মানুষ। কিন্তু পরপর ভূমিকম্পর কারণ কি তা নিয়ে পর্যালোচনা করছেন ভূবিজ্ঞানীরা। তবে এদিনের ভূমিকম্পর জেরে এরাজ্যে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। কিন্তু আসামে ক্ষয়ক্ষতির খবর রয়েছে কি না সেবিষয়েও এখনও স্পষ্ট কিছু জানা যায় নি।

Continue Reading
Advertisement