পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে যুব তৃনমূল কংগ্রেস
Connect with us

উত্তর দিনাজপুর

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে যুব তৃনমূল কংগ্রেস

Dipa Chakraborty

Published

on

ডালখোলা, ৮ জুলাই : পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলো ডালখোলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ডালখোলা বাসষ্ট্যান্ড এলাকায়। উল্লেখ্য পেট্রোল এবং ডিজেলের দাম স্বাধীনতার পর এই প্রথম রেকর্ডস্তরে।

ফলে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। ডিজেল এবং পেট্রোলের দাম ক্রমাগত বাড়তে থাকায় জিনিসপত্রের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। অথচ কোন হেলদোল নেই কেন্দ্রের। এই পরিস্থিতিতে আন্দোলনের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠ গড়ায় তুলেছে বিরোধীরা। এদিনের এই কর্মসূচিতে ডালখোলা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ সরকার, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তনয় দে, হিমাদ্রি মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যুব তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি রাকেশ সরকার বলেন, বিজেপি সরকারের আমলে লাগাতার পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন পেট্রোপণ্যের দাম যে ভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের দাবি অবিলম্বে পেট্রোপণ্যের দাম সাধারণের লাগামের মধ্যে নিয়ে আসতে হবে। যতদিন না কেন্দ্র সরকার পেট্রোপণ্যের দাম কমাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তনয় দে, পৌরসভার প্রাক্তন পৌরপতি হিমাদ্রি মুখার্জি সহ অন্যান্যরা।

আরও খবর পড়ুন : ভুয়ো সরকারি অফিসার ধরতে নাকা চেকিং রাস্তায়