ভুয়ো সরকারি অফিসার ধরতে নাকা চেকিং রাস্তায়
Connect with us

মালদা

ভুয়ো সরকারি অফিসার ধরতে নাকা চেকিং রাস্তায়

Dipa Chakraborty

Published

on

মালদা,৮ জুলাই : ভুয়ো সরকারি অফিসার ধরতে রাস্তায় নাকা চেকিং এ নামলো মালদার মিল্কি ফাঁড়ির পুলিশকর্মীরা।বৃহস্পতিবার মিল্কি ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে অমৃতি, মিল্কি সহ বিভিন্ন এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান পুলিশকর্মীরা।

এদিন বেশ কিছু গাড়ি আটক করলেও পরবর্তীতে সেগুলির বৈধ নথিপত্র দেখার পর সেই গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হয়।একের পর এক পুলিশের জালে ধরা পড়েছে ভুয়ো সরকারি অফিসার, যা নিয়ে তোলপাড় রাজ্য। ভুয়ো সরকারি স্টিকার লাগানো গাড়ি, গাড়িতে ভুয়ো লালবাতি বা নীলবাতির ব্যবহার নিয়ে কড়া নজরদারি শুরু করেছেন পুলিশকর্মীরা। আর এই সমস্ত অবৈধ সরকারি স্টিকার লাগানো গাড়ি পাকড়াও করতে বৃহস্পতিবার অভিযানে নামলো মালদা জেলা পুলিশ।উল্লেখ্য, মালদা জেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো মালদা মানিকচক রাজ্য সড়ক। এই রাজ্য সড়ক দিয়ে ঝাড়খন্ড এবং বিহারে যাতায়াত করা যায়। প্রতিদিন জেলা তথা বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য যাত্রীবাহী গাড়ি এবং মোটরবাইক এই রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মিল্কি ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে অমৃতি, মিল্কি সহ বিভিন্ন এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান। এদিন পুলিশকর্মীরা অমৃতি এলাকায় বেশকিছু সরকারি স্টিকার লাগানো গাড়ি আটক করে বৈধ কাগজপত্র দেখার পাশাপাশি কিছু গাড়ি বৈধ কাগজপত্র না দেখাতে পারে সরকারি স্টিকার ছিড়ে ফেলেন পুলিশকর্মীরা। যদিও এদিন বেশ কিছু গাড়ি আটক করলেও পরবর্তীতে সেগুলির বৈধ নথিপত্র দেখার পর সেই গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হয়।

আরও খবর পড়ুন : ভুয়ো সরকারি অফিসার ধরতে নাকা চেকিং রাস্তায়

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *