২৪ ঘন্টা পার! বিট্টু হত্যাকান্ডে অধরা দুস্কৃতীরা
Connect with us

উত্তর দিনাজপুর

২৪ ঘন্টা পার! বিট্টু হত্যাকান্ডে অধরা দুস্কৃতীরা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এখনও শুকোয় নি চোখের জল। গোটা বাড়ি জুড়ে শুধুই শূন্যতা। হেমতাবাদের বিট্টু হত্যাকান্ডে শোকে পাথর ক্ষেত্রি পরিবার। ২৪ ঘন্টা পরেও এখনও অধরা দুস্কৃতীরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন পরিবারের সদস্যরা। পাশে থাকার আশ্বাস দিলেন প্রধান। পুলিশের কড়া সমালোচনায় বিজেপি।

২৪ ঘন্টা অতিক্রান্ত। উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিট্টু হত্যাকান্ডে চড়ছে উত্তেজনার পারদ। এমন এক নৃশংস ঘটনা ঘটার পরও এখনও অধরা দুস্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বটে। কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে যথেষ্ট সন্দীহান মৃতের পরিজনেরা।

২৪ ঘন্টা পরেও কেন একজন গ্রেফতার হল না? পুলিশ কি কোনো তথ্যই পায় নি? এসব প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। রবিবার নিহত বিট্টু ক্ষেত্রির বাড়িতে হাজির হন আর সি টি ভি সংবাদের প্রতিনিধি। গোটা বাঙ্গালবাড়ি এলাকা জুড়ে শোকের আবহ।

মৃতের বাড়িতে কান্নার রোল অব্যাহত। চোখের জল শুকোয় নি নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রীর। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না ঘটনা। এভাবে জলজ্যান্ত এক যুবককে জ্বালিয়ে খুন করা হল। এত বড় ঘটনা ঘটে গেল এই বাড়িতে। চারিদিক শুধুই থমথমে।

Advertisement
ads

আরও পড়ুন-কলেজের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র, ফেসবুক পোস্টে অবসাদের ইঙ্গিত

নিহতের স্ত্রী অঙ্কিতা দেব ক্ষেত্রি বলেন, শুক্রবার রাতেই পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর দেহ উদ্ধার হল। কিন্তু পুলিশ এখনও দুস্কৃতীর সন্ধান পেল না। কার ভরসায় বেঁচে থাকবেন, এমনই আক্ষেপ প্রকাশ করলেন সদ্য স্বামীহারা অঙ্কিতা। নিহতের ভাই বাবন ক্ষেত্রি বলেন, পুলিশের ভূমিকা নিয়ে তিনি অসন্তুষ্ট। এই হত্যাকান্ডে একজন নয় অনেকজন জড়িত বলে তার অনুমান। পুলিশ অবিলম্বে গ্রেফতার না করলে আন্দোলনের পথে নামবেন।

নিহতের ভাই স্বপন ক্ষেত্রি বলেন, পুলিশ প্রশাসনের উপরে কি করে ভরসা থাকবে। অবিলম্বে দুস্কৃতীদের কঠোর শাস্তি চান তিনি। নিহতের প্রতিবেশী মজিবুর রহমান বলেন, বিট্টুকে অত্যন্ত নৃশংসভাবে মারা হয়েছে। ঘটনার পর থেকে এলাকার মানুষজন আতঙ্কিত। পুলিশের ভূমিকা কোথায়? কেন এখনও পুলিশ গ্রেফতার করল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রবিবার নিহতের বাড়ি যান বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আরজুমান বানু। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানিয়েছেন তিনি। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধান। এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, পুলিশ পুরোপুরি নিস্ক্রিয়। পুলিশ শুধু হপ্তা তোলে। কিন্তু সমাজবিরোধীদের ধরতে পারে না। পুলিশকে ধিক্কার জানাই। বিজেপি এর বিরুদ্ধে আন্দোলনে নামবে।

Advertisement
ads

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুরের উপাচার্যকে! কেমন আছেন