রায়গঞ্জ
রাজ্যের মুখ্য সচিবকে স্মারকলিপি দিল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাস
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৪ মে : পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত আংশিক লকডাউনের জেরে বিপাকে পড়েছেন রায়গঞ্জের ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ রোধে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেলে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দু’বার দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
আর দুবার দোকান খোলা আর বন্ধ করতে গিয়ে বিপাকে পড়েছেন রায়গঞ্জের ব্যবসায়ীরা৷ তাদের বক্তব্য করোনা মহামারিতে দুবার দোকান খুলতে গিয়ে সমস্যা হচ্ছে। এমনকি সময় কম থাকায় সকালে বেশি ভিড় হচ্ছে দোকানে। বিকেলের বদলে সকালের দিকে সময় বাড়ানো হোক বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এদিকে সমস্যা নিরসনে মঙ্গলবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাসের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, করোনা অতিমারিতে আমাদের ব্যবসায়ীদের দুবেলা দোকান খুলতে গিয়ে সমস্যা হচ্ছে। বাড়ি থেকে মানুষকেও দুবার বের হতে হচ্ছে। সকালের দিকেই দোকান খোলা রাখার সময় বাড়িয়ে দিলেই সমস্যা লাঘব হবে। এবিষয়ে মুখ্য সচিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে সংগঠনের পক্ষ থেকে ফ্যাক্স মারফত স্মারকলিপি পাঠানো হয় এদিন।
