বিচারক ঘেরাওয়ের পর এবার পুলিশের ওপর হামলা! মালদহে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

বিচারক ঘেরাওয়ের পর এবার পুলিশের ওপর হামলা! মালদহে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদহের কালিয়াচক ও মোথাবাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকা। এসআইআর (SIR) ইস্যুতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে এদিন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করেন যদুপুরের বাসিন্দারা। বিক্ষোভ তুলতে গিয়ে উন্মত্ত জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং ইটের আঘাতে এক পুলিশ চালকের মাথা ফেটে গেছে বলে গুরুতর অভিযোগ (Allegation) উঠেছে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের কাছে বৈধ নথিপত্র (Valid Documents) থাকা সত্ত্বেও ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে উত্তরবঙ্গের (North Bengal) সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন (Disrupted) হয়ে পড়ে এবং জাতীয় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বুধবার রাতে কালিয়াচকে বিচারকদের ওপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট যখন রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করছে, ঠিক তখনই ফের জেলা জুড়ে শুরু হলো অশান্তি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী (Police Force) মোতায়েন করা হয়েছে। মালদহ-মোথাবাড়ি রাজ্য সড়ক এবং ১২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন কৌশলগত পয়েন্টে পুলিশ পিকটে (Police Picket) বসানো হয়েছে। বিশৃঙ্খলা রুখতে ইতিমধ্যেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী (Central Forces) টহল দিতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি বজায় রাখতে সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement